Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে গোড়ায় শক্ত করতে হবে। শিক্ষকদের কাছে আবেদন থাকবে বিদ্যালয়ের প্রতি আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, ক্লাস রুমে এক্টিভিটি কীভাবে উন্নত করা যায় সেটা নিয়ে ভাববেন। প্রশিক্ষণগুলো যথাযথভাবে পালন করবেন। 

শুক্রবার (২৪ ফেব্রয়ারি) রাজবাড়ীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, আমরা দোষারোপ করি শিক্ষার্থী ও অভিভাকদের। শিক্ষার্থী পাস করেনি কেন, তার বুদ্ধি কম ও মেধাহীন বলে দোষারোপ করি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভুল-বিভ্রান্তমূলক চিন্তাধারা। মেধা প্রমাণ করার কিছু নেই। শিক্ষকদের কাজ হলো মেধা সৃষ্টি করা। তাই শিক্ষার্থীদের না শেখার ব্যর্থতা মূলত শিক্ষকদের।

সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সংরক্ষিত আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ,  পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর মো. আব্দুল বাতেন প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//