Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Feb 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইবিএল ও ওয়ান্ডার ওমেন কোব্র্যান্ড প্রিপেইড ও ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়েছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, মাস্টারকার্ডের পরিচালক সোহাইল আলিম, ওয়ান্ডার ওমেন প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরিন প্রমুখ সম্প্রতি ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে উদ্বোধন কাজটি সম্পন্ন করা হয়।

দেশের ভ্রমনপিপাসু নারীদের অন্যতম প্লাটফর্ম ওয়ান্ডার ওমেন সদস্যদের জন্য মাস্টারকার্ডের সহযোগিতায় চালুকৃত কার্ডগুলোতে বেশকিছু সুবিধা যুক্ত করা হয়েছে যেমন: দ্বৈত কারেন্সি, ইএমআই ,অনলাইন বিল পরিশোধ, পার্টনার আউটলেটগুলতে মুল্যছাড়, এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারে (শুধুমাত্র ক্রেডিট কার্ডের ক্ষেত্রে) ইত্যাদি।

বিনিয়োগবার্তা/এসএএম//