Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার এলাকায় অকটেনের সঙ্গে পানি মিশিয়ে জরিমানা গুনলেন পাম্প মালিক। মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অকটেন টাংকিটি বন্ধ করে দেয়া হয়েছে। 

সোমবার দুপুরে মনোহর বাজার এলাকায় সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী, বিএসটিআইর প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গত ২৪ ফেব্রুয়ারি থেকে অভিযোগ পান সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে তেল বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ এসে পরীক্ষার পর তেলে পানি মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে পাম্প মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। পাশাপাশি তাদের অকটেনের টাংকিটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। টাংকিটি সম্পূর্ণ রুপে পরিষ্কার করে বিক্রয় যোগ্য হলে আবার বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। 

বিনিয়োগবার্তা/এনজেড/ডিএফই//