Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: উড়োজাহাজের টিকিটে ৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব আকাশ পরিবাহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রোমো কোড (NEWYEAR23) ব্যবহার করে টিকিট কিনে বিকাশ, নগদ এবং ক্রডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে এই ছাড় পাবেন গ্রাহক। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এই ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি থেকে এই সেবা শুরু হয়েছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক সব পর্যায়ের যাত্রীরা এই অফার উপভোগ করতে পারছেন। প্রোমো কোড ব্যবহার করে একজন গ্রাহক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মূল ভাড়া থেকে এই ছাড় উপভোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে গ্রাহকরা এই ছাড় উপভোগে করতে পারবেন। ওয়ান ওয়ে, রিটার্ন ও মাল্টিসিটি যেকোনো টিকিটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য।

বিনিয়োগবার্তা/এসএএম//