Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিকভাবে নানা উদ্ভাবন নিয়ে আসার মাধ্যমে প্রযুক্তিগতভাবে স্মার্টফোন খাতে উল্লেখযোগ্য সব পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করছে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এর ধারাবাহিকতায়, ব্র্যান্ডটি নিয়ে এসেছে ২৪০ ওয়াটের স্মার্টফোন চার্জিং সুবিধা, যা ব্যবহারকীদের স্মার্টফোন চার্জ দেয়ার অভিজ্ঞতাকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। চার্জিং প্রযুক্তিতে রিয়েলমি’র এই নতুন উদ্ভাবন কাউন্টারপয়েন্টের নতুন প্রতিবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ। 

কাউন্টারপয়েন্টের নতুন প্রতিবেদন অনুযায়ী, রিয়েলমি এর ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্র বাস্তবায়নে সঠিক পথেই হাঁটছে। 

২৪০ ওয়াটের স্মার্টফোন চার্জিং সুবিধা নিশ্চিত করবে দ্রুত গতির চার্জিং। এর মাধ্যমে, মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। প্রথম ব্র্যান্ড হিসেবে চীনে ২৪০ ওয়াট চার্জিং সক্ষম স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি, যার মাধ্যমে টাইপ-সি স্ট্যান্ডার্ডের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে স্মার্টফোন চার্জ দেয়া যাবে। 

বিশ্বের অন্যান্য দেশে জিটি৩ স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি, যার মাধ্যমে ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তি বিশ্বের সবার জন্য সহজলভ্য হবে। ২৮  ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -এ জিটি৩ উন্মোচন করেছে ব্র্যান্ডটি। 

আমাদের আধুনিক জীবনে ব্যস্ততার কারণে, ব্যবহারকারীরা এমন প্রযুক্তি চায় যা দ্রুতগতির চার্জিং নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে রিয়েলমি স্মার্টফোন খাতে প্রথমবারের মতো ২৪০ ওয়াটের পাওয়ার আউটপুট নিয়ে এসেছে, যা তাদের ফাস্ট-চার্জিং এর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দিবে। স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে এ উদ্ভাবন এ খাতের সর্বোচ্চ মানকেই তুলে ধরে।

রিয়েলমি’র লক্ষ্য অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখা। আর এ লক্ষ্য পূরণে, ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার মানোন্নয়নে উদ্ভাবনে অগ্রাধিকার দিয়ে স্মার্টফোনে ফাস্ট-চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে রিয়েলমি। 
অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এ খাতে তুলনামূলক নতুন হলেও, রিয়েলমি সকল সেগমেন্টে ব্যবহারকারীদের জন্য ফাস্ট-চার্জিং সুবিধা নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা লো-প্রাইস সেগমেন্টের স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার ক্ষেত্রে রিয়েলমি’র প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। 

রিয়েলমি:                                                                                                                                                                                                      ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮  সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রির রেকর্ড গড়েছিল।  রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০,  রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বিনিয়োগবার্তা/ডিএফই//