Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 01 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়া বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সিইও কান্তি কুমার সাহা ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান জওহর রিজভী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ও সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//