Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়

বিএমবিএ প্রেসিডেন্ট মো: ছায়েদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: রিয়াদ মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমবিএর প্রথম সহ-সভাপতি মাজেদা খাতুন, মোঃ মনিরুজ্জামান, সিএফএ, দ্বিতীয় সহ-সভাপতি, মোহাম্মদ আব্দুর রহিম, এফসিএ, কোষাধ্যক্ষ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং সমিতির সাধারণ সদস্যবৃন্দ

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের জন্য সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবৃতি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়

এসময় বিএমবিএর মহাসচিব ২০২২ সালে অ্যাসোসিয়েশন দ্বারা সম্পাদিত ভূমিকা এবং কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন এবং অ্যাসোসিয়েশন এবং পুঁজিবাজারের উন্নয়নের জন্য ভবিষ্যতের কাজের সুযোগ সম্পর্কেও তাঁর বক্তব্য প্রদান করেন

সভায় বিএমবিএর সভাপতি জানান, অ্যাসোসিয়েশন সবসময় পুঁজিবাজারের স্বার্থের প্রচার সুরক্ষার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করে তিনি মার্চেন্ট ব্যাংকারদের ব্যবসার পরিসর সম্প্রসারণের জন্য পুঁজিবাজারে নতুন পণ্য বিকাশের উপর জোর দেন

পরিশেষে, সদস্যরা পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তারা আশা করেন খুব শীঘ্রই বাজার ফিরে আসবে এছাড়া সভাপতি মহাসচিব আগামী দিনে একটি প্রাণবন্ত বাজারের জন্য সকল সদস্য স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করেন

বিনিয়োগবার্তা/এসএএম//