Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 02 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পরেই জয়ে ফিরেছে বর্তমান রানারআপ দল লিভারপুল। বুধবার রাতের ম্যাচে উলভসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ক্লাবটি। ম্যাচে লিভারপুলের পক্ষে একটি করে গোল করেছেন মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও ডাচ তারকা ভার্জিল ভ্যান ডাইক।

এ জয়ের পরও পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে নেই লিভারপুল। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। অবস্থান করছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। এদিকে সর্বোচ্চ ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে আর্সেনালে। দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং তিনে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের।

অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে লিভারপুল। কিন্তু এরপরও পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। প্রথমার্ধ শেষে হয়েছে গোলশূন্য ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় লিভারপুল। অতপর ম্যাচের ৭৩তম মিনিটে দলকে এগিয়ে নেন দলীয় ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। এর ঠিক চার মিনিট পর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচটি শেষ হয় ২-০ গোল ব্যবধানে।

বিনিয়োগবার্তা/ডিএফই//