Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 02 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: টেলিকম পরিষেবা প্রতিষ্ঠান রবির ই-সিম বিক্রি বন্ধ বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘ই-সিম পরিষেবা চালুর আগে অনুমতি নিতে হয়। কিন্তু রবি কোনো অনুমতি না নিয়েই ই-সিম বিক্রি শুরু করেছে। যে কারণে কমিশন থেকে দ্রুত সিম বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিটিআরসির অনুমতি ছাড়া এক সপ্তাহ আগে সিম বিক্রি শুরু করেছে বহুজাতিক মোবাইল টেলিযোগাযোগ অপারেটর রবি আজিয়াটা।

বিটিআরসি জানায়, কোনো পরিষেবা চালুর আগে মোবাইল নেটওয়ার্ক অপারেটদের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার অনুমতি নিতে হয়।

গ্রামীণফোন ও বাংলালিংকের পর গত ২২ ফেব্রুয়ারি তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে রবি আজিয়াটা লিমিটেড ই-সিম বিক্রির ঘোষণা দেয়। ২০২২ সালের মার্চে বাংলাদেশের বাজারে গ্রামীণফোন প্রথম ই-সিম চালু করে।

পরিষেবাটি চালুর সময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে, এর মাধ্যমে সারা দেশের গ্রাহকরা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রবির কর্মকর্তারা জানান, ‘পরিষেবা বন্ধের জন্য বিটিআরসির কাছ থেকে তারা কোনো চিঠি পান নি। তবে ই-সিম বাজারজাতের অনুমোদন পেতে নিয়ন্ত্রকদের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা চলছে।’

বিনিয়োগবার্তা/এসএএম//