Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এটি তাঁর তৃতীয় ঢাকা সফর।

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে টনি ব্লেয়ার ঢাকা এসেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।

টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকা সফর করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। এর আগে ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//