
নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং এসোসিয়েশন অব ইউনভার্সিটিজ অব এশিয়া এন্ড দি প্যাসিফিক (AUAP) এর সভাপতি ডক্টর মোঃ সবুর খান গত ১-৩ মার্চ ২০২৩ তুরস্কের ইস্তাম্বুলে ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়ন (EURAS) আয়োজিত অষ্টম বার্ষিক ইউরেশিয়া উচ্চ শিক্ষা সামিট-২০২৩ (EURIE 2023) এ অতিথি বক্তা হিসেবে যোগ দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অফ আরব ইউনিভার্সিটিজ (এআরইউ) এর সেক্রেটারি জেনারেল আমর ইজ্জাত সালামা সুমাইরা রহমান, ইউরাস (EURAS) অ্যান্ড ইউরি EURIE এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মোস্তফা আইডিন, তুর্কি এয়ারলাইন্সের চেয়ারম্যান, শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মাইকেল মারফিসহ তুরস্ক ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা এশিয়া ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারি প্রতিনিধিদের স্বাগত জানান।
EURIE সামিটে বক্তব্য প্রদানকালে ডক্টর মোঃ সবুর খান উদ্যোক্তা, শিল্প-অ্যাকাডেমিক সম্পৃক্ততা এবং টেকসই উৎকর্ষতার জন্য প্রতিষ্ঠানগুলির সাথে পারস্পরিক মিথস্ক্রিয়তা ও একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রযুক্তি চালিত শিক্ষার সর্বোত্তম অনুশীলনের প্রয়োজনীয়তা উপস্থাপন করেন।
EURIE সামিট হল একটি বার্ষিক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন এবং প্রদর্শনী, যা গতিশীল ইউরেশীয় উচ্চশিক্ষা খাতকে বিশ্বের সাথে সংযুক্ত করে। EURIE প্রদর্শনী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের জন্য কার্যকর নেটওয়ার্কিং, একাডেমিক সহযোগিতা এবং ব্যবসা উন্নয়নের সুযোগ সৃষ্টি করে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//