Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 06 Mar 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে কার্যরত ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখাসমূহের হালনাগাদ তথ্য ওয়েবপোর্টালে আপলোডের ৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এবিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

রোববার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ইন্টিগ্রেটেড সুপারভিশন সিস্টেমে (আইএসএস) রিপোর্টিং নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েব পোর্টালে আইএসএস রিপোর্ট আপলোড করতে হবে এবং পরবর্তী ৫ দিনের মধ্যে ব্যাংকগুলোকে শাখার হালনাগাদ তথ্য ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দাখিল করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//