
বিনিয়োগবার্তা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্কের মধ্যে এক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বন্ধুপ্রতীম দু দেশের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।খবর: অ্যারাবিয়ান বিজনেস।
২০২৮ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্ক।
নতুন এই চুক্তি সইয়ের ফলে এ সময়ের মধ্যে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৪ হাজার কোটি ডলার স্পর্শ করবে। বর্তমানে ইউএইর ষষ্ঠ বৃহৎ বাণিজ্য অংশীদার তুরস্ক। ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপনের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তিতে পৌঁছায় আঙ্কারা ও আবুধাবি।
বিনিয়োগবার্তা/ডিএফই//