Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 06 Mar 2023 17:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোমবার (৬ মার্চ) বেনাপোল বন্দর সূত্রে এ তথ্য জানা যায়।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দোল পূর্ণিমা ও শবে বরাত উপলক্ষে মঙ্গলবার ও বুধবার সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে আবারও আমদানি-রপ্তানি চলবে। তবে এ সময়ে পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, পৃথক উৎসবের কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানির সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে মঙ্গলবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান, ভারতে হোলি উৎসবের সরকারি ছুটির জন্য ও বাংলাদেশে পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গল ও বুধবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, এ পথে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বিনিয়োগবার্তা/এমআই/এসএএম//