
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে সাততলা একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।
মঙ্গলবার (৭ মার্চ) ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিনিয়োগবার্তা/এসএএম//