Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Mar 2023 11:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: কাতারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। খবর: আলজাজিরা।

খবরে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ মোহাম্মদ। মঙ্গলবার (৭ মার্চ) তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আমিরের উপস্থিতিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ নিয়ে শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানির স্থলাভিষিক্ত হলেন তিনি।

এছাড়াও বেশকিছু পরিবর্তন এসেছে দেশটির মন্ত্রিসভায়ও। দেশটিতে পরিবর্তন করা হলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি।

বিনিয়োগবার্তা/এসএএম//