Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Mar 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। গত ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ২৭৩ কোটি ডলারের এফডিআই পেয়েছিল দেশ। আর চলতি অর্থবছরের একই সময়ে সেটি বেড়ে ৩০৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ হিসাবে বছরের ব্যবধানে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বেড়েছে ১২ দশমিক ৩১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশের বিভিন্ন খাতে সরাসরি মোট বিদেশি বিনিয়োগ থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ নিয়ে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই নিট এফডিআই।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ি, আলোচ্য সময়ে নিট বিদেশি বিনিয়োগও বেড়েছে। এ সময়ে নিট বিনিয়োগ বেড়ে ১৩৪ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছর একই সময়ে যা ছিল ১২৯ কোটি ডলার।

বিনিয়োগবার্তা/এসএএম//