Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ বিভিন্ন শাখায় বিনিয়োগ বিভাগে কর্মরত কর্মকর্তাদের নিয়ে “ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইন এআইবিএল” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। 

সম্প্রতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি অফিসারদের আহ্বান জানান।

উন্নত নৈতিক চারিত্রিক গুনাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উপব্যবস্থাপনা পরিচালক অফিসারদের পরামর্শ দেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//