Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (৮ মার্চ) রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় এ হামলার ঘটনায় ঘটে। 

স্থানীয়রা জানায়, রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় একটি পুকুরের পাশে স্থানীয় জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও প্রধানমন্ত্রীর সম্মলিত ব্যানার ছিঁড়ের ফেলার সময় বাধা দিতে গেলে এলাকার জামিল, সৈকত সহ ১০/১২ জন সাহিদা খানমের উপর অতর্কিত হামলা চালায়। পরে আহত অবস্থায় সাহিদা খানমকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল রহমান জানান, হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিনিয়োগবার্তা/এসএইচআর/এমআর//