Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 10 Mar 2023 00:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, ছিনতাই হওয়া প্রায় সোয়া ১১ কোটি টাকার বেশিরভাগই উদ্ধার করা হয়েছে।

অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্রধারীরা ব্যাংকের গাড়ি থামিয়ে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, সশস্ত্র একটি গ্রুপ গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথের এটিএম মেশিনে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক।

ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//