Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 10 Mar 2023 19:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অব্যাহতভাবে অব্যাহত অভিযোগ করে আসছে, দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। তবে এর মধ্যেই ওয়াশিংটনভিত্তিক সংস্থা যখন প্রতিবেদন প্রকাশ করে, বাংলাদেশ গণতন্ত্রচর্চা সূচকে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে, তার মানে বাংলাদেশে গণতন্ত্র চর্চা অব্যাহত আছে। ‘‌বিএনপির অব্যাহত চেঁচামেচির মধ্যেও দেশে গণতন্ত্রের এ অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে  এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফ্রিডম হাউস প্রকাশিত বিশ্ব গণতন্ত্রচর্চা সূচকে বাংলাদেশের এ অগ্রগতি দেখানো হয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা প্রতিদিন টেলিভিশনের পর্দায় সকাল-বিকাল  সরকারের অহেতুক সমালোচনা করেন। তারা বলেন, আমাদের কথা বলার অধিকার নেই, সেটি যে অসার মিথ্যা, তা এ প্রতিবেদনে উঠে এসেছে।

'বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্রই নেই' মন্তব্য করে ড. হাছান বলেন, তাদের সর্বশেষ সম্মেলন কখন হয়েছে সেটা তারা নিজেরাও বলতে পারে না। এক কলমের খোঁচায় বিএনপিতে নেতা হয়, আবার এক কলমের খোঁচায় বাদ যায়। তারা যদি গণতন্ত্র চর্চা করত, সার্বিকভাবে গণতন্ত্র চর্চায় তা আরো সহায়ক ভূমিকা রাখত, গণতন্ত্র সূচকে আরো অনেক ধাপ এগিয়ে থাকত।

বিএনপি মহাসচিবের 'সরকারের রশি ধরে টান দেয়ার সময় এসেছে' এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তারা তো রশি ধরে টান দিয়েছিল ১০ ডিসেম্বর। সরকারকে রশি ধরে টান দিতে গিয়ে সেই রশি ছিঁড়ে পড়ে গিয়ে তাদেরই কোমর ভেঙে গেছে। আবার টান দিতে গেলে তাদের কোমর আরো ভেঙে যাবে।

বিনিয়োগবার্তা/এসএএম//