Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 11 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, অতীতের যেকোন সরকারের সারা বছরের যে বাজেট, প্রতি বছর শিক্ষা খাতের জন্য আওয়ামী লীগ সরকারের বাজেট তার চেয়েও বেশি। শিক্ষার জন্য শেখ হাসিনা সরকারের বাজেট সর্বোচ্চ।

শুক্রবার (১০ মার্চ) চট্টগ্রামের সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্ববাড়ী এম এ মোতালেব কলেজের নবীন বরণ ও নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বাজেট বৃদ্ধির কারণে একসময়ের অবহেলিত শিক্ষক সমাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন-ভাতা পাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান অবকাঠামোসহ অনেক উন্নয়ন হয়েছে।

দ্বীনি শিক্ষায় শেখ হাসিনা সরকারের অবদান তুলে ধরে নওফেল বলেন, প্রত্যেক নারীকে শেখ হাসিনার দূরদর্শিতা ও কর্মতৎপরতার দিকে লক্ষ্য রেখে ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষা গ্রহণ করতে হবে। অংশ নিতে হবে দেশের উন্নয়নে। মাদরাসা ও দ্বীনি শি

বিনিয়োগবার্তা/এমআর//