Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 11 Mar 2023 17:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। শনিবার আসন্ন এই সিরিজের সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের বেশিরভাগ ম্যাচ শুরু হবে বেলা ২টা থেকে। শুধু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি বেলা আড়াইটায় শুরু হবে। একমাত্র টেস্ট ম্যাচটি যথারীতি শুরু হবে সকাল ১০টা থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকায় কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ। সিরিজের সব ম্যাচ সিলেট আর চট্টগ্রামে।

সবকিছু ঠিক থাকলে ১২ মার্চ বাংলাদেশে পা রাখবে আইরিশরা। সেখান থেকে তারা সিলেটের বিমান ধরবে। ১৩ মার্চ থেকে নিজেদের অনুশীলন শুরু করবে আয়ারল্যান্ড। এরপর ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

১৬ মার্চ বিশ্রামের ১৭ মার্চ শেষবারের মতো প্রস্তুতি করবে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখানেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৫ ও ২৬ মার্চ টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেবে দুই দল। এরপর ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।

বিনিয়োগবার্তা/এসএএম//