Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 12 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রবিবার দুপুরে প্রকাশ করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রসঙ্গত, ১০ মার্চ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি।

বিনিয়োগবার্তা/ডিএফই//