Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 13 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে। 

সোমবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে।

উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার আরও বলেন, মঙ্গলবার শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসা হবে। তিন সদস্য কমিটি পুনর্গঠন করে পাঁচ সদস্য বিশিষ্ট করা হয়েছে। সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেন।

এদিকে রোববার রাতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে মতিহার থানা পুলিশ। এতে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ইট-পাটকেলে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিনিয়োগবার্তা/এমআর//