Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 13 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ইলেকট্রিক বাইকের বিপুল সম্ভাবনা রয়েছে। দেশে বিনিয়োগ পরিবেশও ভালো। এ অবস্থায় বিদেশি ডেলিগেটদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানান দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা। 

সোমবার (১৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটের প্লেনারি সেশনে এ আহ্বান জানানো হয়।

আয়োজিত অনুষ্ঠানে রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান বলেন, দেশে মোটরবাইকের পলিসি হয়েছে। এখন বািক ও ইলেকট্রিক বাইকের বিষয়ে নীতিমালা আসছে। অতএব বলতেই পারি আপনারা এ খাতে বিনিয়োগ করতল পারেন। তবে তিন চাকার অটো রিকশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ যানবাহনের দূর্ঘটনা কমানোর বিষয়ে কথা বলেন তিনি। 

এক প্রশ্নের জবাবে হাফিজুর রহমান খান বলেন, আমরা লিড এসিড ব্যাটারি থেকে লিথিয়াম আয়রন ব্যাটারির দিকে যাচ্ছি। ইতোমধ্যে দুই কোম্পানি কাজ শুরু করেছে। এটা ব্যাসিক পর্যায় আগামীতে আমরা লিথিয়াম আয়রনের দিকে যাবো। 

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই'র সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমদ বলেন, দেশের মধ্যে লিথুয়াম ব্যাটারির ব্যাপক চাহিদা রয়েছে। এটা শুধু অভ্যন্তরীণ না বাহিরের চাহিদাও ব্যাপক। ইতোমধ্যে এখাতে বিনিয়োগ আসছে। এর মাধ্যমে দেশোর চাহিদা মিটিয়ে রপ্তানির আয় আসবে। ইলেকট্রিক বাইকের সম্ভাবনা রয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন। 

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আমরা ৯৬ সালে ডিজিটাল কানেক্টিভিটির কতা বললাম, ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ এবং এখন স্মার্ট বাংলাদেশে। এ নিয়ে শিক্ষায় আমাদের প্রযুক্তি এসেছে। তবে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আমরা এখনও সেভাবে সমন্বয় করতল পারিনি। 

আবার ডাটা কানেক্টিভিটি ও ম্যানিফ্যাকচারের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন। এতে আমাদের অর্থনীতি আরও বড় হবে। প্রক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের উত্তর এলাকা দিনাজপুরে দেখেছি অটোমেটিকভাবে জমিতে পানি দেওয়া হচ্ছে। ড্রোন ব্যবহার করে সার দেওয়া হচ্ছে। দেশের কৃষকের অবস্থা দেখলেও আমরা বুঝতে পারি কতোটা আমরা এগিয়েছি। 

সিমেন্সের প্রধান নির্বাহী প্রসাদ পালসোকার বলেন, অটোমোবাইল একটা সময় প্রকৌশল নির্ভর ছিল। এখন হাইটেক ও অটোমোবাইল একিভূত হচ্ছে। তবে প্রযুক্তি ছাড়া অটোমোবাইল অস্তিত্বহীন। 

এমসিসিআই'র সহ-সভাপতি হাবিবুল্লাহ এন করিম এর পরিচালনায় আয়োজিত সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, পিডব্লিসির সিনিয়র পার্টনার অরিজিৎ চক্রবর্তী।

বিনিয়োগবার্তা/কেএইচকে//