
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সময়সূচি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১২ মার্চ) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য দপ্তরের কনফারেন্স হলে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি উপলক্ষে আগামী ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ থেকে ৩১ মে পর্যন্ত। আগামী ১ জুন থেকে নতুন এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
বিনিয়োগবার্তা/এনএএস//