
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক। এখানে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। এখন পর্যন্ত ছয় শতাধিক নির্বাচন ইভিএমে হয়েছে। কিন্তু কোনো পক্ষপাতিত্ব হয়নি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি আহসান হাবিব বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে চাই। আমরা দলগুলোর সঙ্গে বারবার সংলাপ করেছি। প্রয়োজনে আরো সংলাপ করবো। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচনে ভারসাম্য বজায় থাকে।
তিনি আরো বলেন, সব দল যেন আগামী নির্বাচনে অংশ নেয়- সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।
বিনিয়োগবার্তা/এএইচএস//