Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 16 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শেষ। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের শক্তভাবে প্রতিহত করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর সিরডাপের এ টি এম শামসুল হক মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিক উপলক্ষে ‘তোমার আলোয় উজ্জ্বল বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুকে জানা জরুরি। তিনি সবসময় নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে ছিলেন। বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতে প্রতিবার অবহেলিত মানুষের কথাই তুলে ধরতেন। কখনো নিজের কথা ভাবতেন না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর বাঙালি জাতীয়তাবাদের চিন্তা তার শিক্ষাজীবন থেকেই শুরু হয়েছিল। একটি জাতিসত্ত্বার পরিচয় দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু জাতির একজন শিক্ষক। তার মধ্যে একটা আধ্যাতিক শক্তি ছিল।

শামসুল হক টুকু বলেন, বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় এগিয়ে যাচ্ছে। এখন প্রতিটি ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রশীদ আসকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকার, অধ্যাপক ড. বিমান বড়ুয়া, সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বয়াক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রমুখ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//এমআর//এনএএস//এএইচএস//এএইচবি//