Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ঢাকাস্থ কর্পোরেট শাখাসমূহের উদ্যোগে হজ এজেন্সি সমূহের প্রতিনিধির সাথে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার পুরানা পল্টনে ‘বার্ডস আই কনভেনশন হল’-এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ্; আল মামুন, এআইবিটিআরআই ডিজি মোঃ আব্দুল আউয়াল সরকার, সিনিয়রএক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুল কাদের, কর্পোরেট শাখা
সমূহের ব্যবস্থাপকবৃন্দ এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন হজ এজেন্সির মালিক উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//