Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Mar 2023 10:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।

রোববার (১৯ মার্চ) সকালে জেলার শিবচরের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জাজিরা ফায়ার স্টেশনের সাব অফিসার শেখ আবু হাসেম বলেন, আমরা এখানে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছি। বাকিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা ১৬ জন। আহত বহু রয়েছে। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।

জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলে ১৪ জন যাত্রীর প্রাণহানি হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 বিনিয়োগবার্তা/এসকে/এসএএম//