Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। 

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জীবনের যেনো মূল্যই নেই। এমন ভয়াবহ দূর্ঘটনা মেনে নেয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ, কোন প্রতিকার নেই। যেনো সড়ক দূর্ঘটনা রোধে কারো কোন দায় নেই। প্রতিদিনের দূর্ঘটনা যেনো নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, দূর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।  

মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

বিনিয়োগবার্তা/ এসএএম //