Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২১ মার্চ) খাদ্য ভবনে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এছাড়া লাইসেন্স ছাড়া কেউ খাদ্য পণ্যের ব্যবসা করতে পারবে না বলেও জানান তিনি।

মিল মালিকদের উদ্দেশে তিনি বলেন, শুধু মুনাফা আর অর্থই কি সব? আপনারাও মানুষ, আপনাদেরও মরতে হবে একদিন। তাই আসুন মানুষের কল্যাণে কাজ করি।

খাদ্যমন্ত্রী বলেন, সারা বছরই চালের দাম স্থিতিশীল রাখতে হবে। এজন্য রমজান মাসে শপথ নিতে হবে, বাকি ১১ মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার। দেশের উৎপাদন দিয়েই স্বাভাবিক আছে চালের বাজার বলে জানান তিনি।

বিনিয়োগবার্তা/এমআর/