Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Mar 2023 15:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিশু সুরক্ষায় সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে বলেও জানান তিনি।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে World Social Work Day 2023 উদযাপন উপলক্ষ্যে  আয়োজিত Social Work Promotion In Bangladesh শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন মন্ত্রী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি ও ইউনিসেফ এর প্রতিনিধি শেলডন ইয়েট।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার শিশুদের সুরক্ষায় সরকারি শিশু পরিবার ও শিশু নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান করছে। শিশু আইনের বাস্তবায়নের মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করছে।

মন্ত্রী আরও বলেন, সিএসপিবি প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ  শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। এ প্রকল্পের সমাজকর্মীরা দেশের প্রতিট অঞ্চলে শিশুদের কল্যাণে কাজ করছে। মন্ত্রী আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে সকলকে আহ্বান জানান।

পরে মন্ত্রী সেরা সমাজকর্মীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

বিনিয়োগবার্তা/এসএএম//