Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুননির্ধারণ করা হয়েছে। যা আজ থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণদ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৮৭ হাজার মাত্র পুনঃনির্ধারণ করা হলো।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্মারক স্বর্ণমুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এনএসএ/এমআর//