
নিজস্ব প্রতিবেদক: ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ। অধিবেশনটি আগামী ৬ এপ্রিল সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এটি চলতি বছরের দ্বিতীয় এবং একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন।
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ মঙ্গলবার (২১ মার্চ) সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
চলতি বছরের ৫ জানুয়ারি প্রথম অধিবেশন (২১তম) শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। সেখানে সর্বমোট ২৬ কার্যদিবস ছিল এবং ১৯টি বিল ও ১ টি আধ্যাদেশ উত্থাপিত করা হয়েছিল। ওই অধিবেশনে ১০টি বিল পাস করা হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//