Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Mar 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমি ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেছেন। বুধবার দেশের সব উপজেলায় চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি গৃহহীন-ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়।

বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে দেশের সব উপজেলায় একযোগে ভূমিহীন-গৃহহীন মানুষের কাছে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। 

এর আগে পঞ্চগড় ও মাগুরা জেলাকে ভূমিহীন-গৃহহীন হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আজকের গৃহ হস্তান্তরের পর দেশে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলার সংখ্যা ৯টি এবং উপজেলার সংখ্যা হবে ২১১টি। এসব জেলা ও উপজেলাতেও নদীভাঙন, প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো কারণে কেউ ভূমিহীন-গৃহহীন হয়ে পড়লে তাদের পরিবারকে চিহ্নিত করেও জমির মালিকানাসহ ঘর দেওয়ার ব্যবস্থা করবে সরকার। 

এদিন দেশের সব উপজেলায় চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি গৃহহীন-ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়। এর আগে প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবারের পর হস্তান্তরিত মোট গৃহের সংখ্যা হবে দুই লাখ ১৫ হাজার ৮২৭টি। 

বিনিয়োগবার্তা/এনএসএ/এসএএম//