Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক শ্রমিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)  সাথে অংশীদারিত্বের ঘোষণা করেছে আপনবাজার। 

বুধবার (২২ মার্চ ২০২৩) বিজিএমইএ কার্যালয়ে এক বৈঠকে এ বিষয়ে মতানক্যে পৌছান তারা ।

আপনবাজার, বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ শ্রমিকদের ওয়েলবিং প্ল্যাটফর্ম, যা ডিসকাউন্টেড দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়, ক্রেডিট সুবিধা এবং স্বাস্থ্য বীমা প্রদান করে,

বৈঠকে বিজিএমইএ এর পক্ষ থেকে সভাপতি ফারুক হাসান ও পরিচালক নীলা হোসনে আরা এবং আপন এর ব্যবস্থাপনা পরিচালক সাইফ রশিদ ও আপন এর পরিচালক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “আমাদের কর্মী এবং কর্মচারীরা পোশাক শিল্পের শক্তি, তাই শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য তাদের কল্যান ও সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপন এর সাথে এই অংশীদারিত্ব পোশাক শ্রমিকদের স্বাস্থ্যগত উন্নয়ন ও কল্যানে বিজিএমইএ কর্তৃক গৃহীত অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি। আমরা আশা করি, পোশাক কারখানার শ্রমিক ও কর্মচারীদের মানসম্পন্ন সেবা দিতে আরও কারখানা আপন এর সাথে অংশীদারিত্ব হবে।”

আপন একটি সামগ্রিক ওয়েলবিং প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং কারখানাভিত্তিক গ্রোসারি  স্টোর চেইন মাধ্যমে এটিকে সফল করেছে।  আপন কর্মীদের বিনা খরচে ক্রেডিট অ্যাক্সেস  করতে দেয়, গ্রোসারি’তে ছাড় এবং বিনামূল্যে স্বাস্থ্য কভারেজ এবং পুষ্টি ও  স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা প্রদান করে।

আপন বর্তমানে ২৬টি কারখানায় কাজ করছে এবং এক লাখেরও বেশি শ্রমিককে সেবা দিচ্ছে। এটি কর্মীদের অভিবাসন কমাতে,  উৎপাদনশীলতা উন্নত করতে এবং ব্যবসায়িক সঞ্চয় বাড়াতে প্রমানিত।

আপনের ব্যবস্থাপনা পরিচালক সাইফ রশিদ  বলেন, “আমরা বিজিএমইএর কাছ থেকে এই  বিপুল সমর্থন পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ  এবং বাংলাদেশি কর্মীদের আর্থিক উন্নতির জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
 
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//