
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার বিশ্ব আবহাওয়া দিবস। অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব আবহাওয়া দিবস উদযাপন হচ্ছে, আমি আনন্দিত। জাতিসংঘ ঘোষিত আবহাওয়া ও জলবায়ুর টেকসই উন্নয়নের লক্ষে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। উচ্চ তাপমাত্রা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে, জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশ নাতিশীতোষ্ণ হলেও তা দিন দিন কঠিন হয়ে উঠছে। যার ফলে আমাদের দেশের কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য, জনস্বাস্থ্যসহ প্রায় প্রতিটা ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার জন্য বিশ্বের ন্যায় বাংলাদেশও বিভিন্ন গবেষণা কার্যক্রম ও উন্নত প্রযুক্তির ব্যবহার করছে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। উন্নত প্রযুক্তি যেমন- গাণিতিক মডেল, সর্বাধুনিক রাডার ও স্যাটেলাইট ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগের অধিকতর সঠিক ও আগাম পূর্বাভাস প্রদানের মাধ্যমে দেশের অনেক ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে।
মো. আবদুল হামিদ বলেন, আমি আশা করি, আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত সেবা দ্রুততার সঙ্গে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।
বিনিয়োগবার্তা/ডিএফই//