Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রথম দুই ওয়ানডেতেও টস জিতেছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। কিন্তু দু’ম্যাচেই টস জিতে তিনি নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে।

দুই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে রেকর্ড স্কোর গড়েছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৩৮ রানের স্কোর গড়ে জিতেছিলো ১৮৩ রানের ব্যবধানে।

দ্বিতীয় ম্যাচেও টস হেরে ব্যাট করতে নেমে ৩৪৯ রানের স্কোর তুলে আগের ম্যাচে গড়া ৩৩৮ রানের রেকর্ড ভেঙে দেয় টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে।

তৃতীয় ম্যাচে এসেও টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নি। টস জিতে এবার তিনি আর ভুল করলেন না। নিজেরাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশকে পাঠালেন ফিল্ডিং করার জন্য।

বিনিয়োগবার্তা/ডিএফই//