
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দৈনিক বাংলা ও ঢাকা ট্রিবিউনসহ কিছু প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আসন্ন হজ ফ্লাইটসমূহের মেইন্টেনেন্স সার্টিফিকেশনের জন্য জেদ্দা ও মদিনাতে প্রেরণের উদ্দেশ্যে মনোনীত প্রকৌশল কর্মকর্তাদের সম্পর্কে বিভ্রান্তিকর, অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে। এবিষয়ে বিমানের বক্তব্য নিম্নে উপস্থাপন করা হলো।
এ বছর বিমান নিজস্ব উড়োজাহাজ বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দ্বারা হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। হজের সময় বিদেশি এয়ারলাইন্স দ্বারা মেইন্টেনেন্স সার্টিফিকেশন করা ব্যয়বহল বিধায় বিমান নিজন্ব প্রকৌশল কর্মকর্তাদের দ্বারা উক্ত সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে।
ইতোমধ্যে বিমানের প্রচলিত বিধি অনুযায়ী এবং CAAB প্রদত্ত সংশ্লিষ্ট উড়োজাহাজের লাইসেন্সপ্রাপ্ত প্রকৌশল কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে যা অনুমোদনের প্রক্রিয়াধীন আছে।
তালিকাভুক্ত প্রকৌশল কর্মকর্তাদের সংশ্লিষ্ট উড়োজাহাজসমূহের PFI সহ প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্স, Approval, দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। কাজেই প্রচারিত সংবাদে CAAB লাইসেন্সবিহীন প্রকৌশল কর্মকর্তাদের হজ পোস্টিং এর জন্য মনোনীত করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি সঠিক নয়।
জাতীয় পাতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হল।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এমআর//