Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রকল্পের লক্ষ্য অনুযায়ী পদ্ধতি অবলম্বন করা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকল্পের দীর্ঘসূত্রিতা ও ব্যয় হ্রাস করার বিষয়ে শিল্প মন্ত্রণালয়কে সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (২২ মার্চ) একাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২১তম ও ২২তম বৈঠক কমিটি সভাপতি মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান, খাদিজাতুল আনোয়ার এবং এ,কে,এম রেজাউল করিম তানসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১৭তম বৈঠকে গৃহীত সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি এবং শিল্প মন্ত্রণালয়ের (সকল সংস্থাসহ) এর চলমান প্রকল্পের সম্পর্কে; অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ১৪তম বৈঠকে গৃহিত সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান প্রকল্পের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সঠিক সমন্বয় সাধন এবং যে সকল প্রকল্প বিভিন্ন কারণে বন্ধ রয়েছে সেগুলো একেবারেই বন্ধ করে দেয়া ও অগ্রাধিকার প্রকল্পসমূহ আগামী সংসদ নির্বাচনের পূর্বেই শেষ করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির সচিব, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//