Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে ল্যাপটপ জগতের অন্যতম ব্র্যান্ড এসার পবিত্র রমজান উপলক্ষ্যে গ্রাহকদের জন্য মাস ব্যাপি “এসার রমজান অফার” ঘোষনা করেছে।এই অফারে রমজান মাসে গ্রাহকেরা ইউসিসি ডিস্ট্রিবিউটেড এসার ব্র্যান্ড এর ল্যাপটপ কিনে জিতে নিতে পারে নিশ্চিত পুরষ্কার।

এই অফারে এসার নাইট্রো সিরিজের ইন্টেল প্রসেসর যুক্ত ল্যাপটপের সাথে নিশ্চিত পুরষ্কার হিসেবে রয়েছে ৩০০০ টাকার আড়ং এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমান টাকার প্রাইজড বন্ড,এসার নাইট্রো সিরিজের এএমডি প্রসেসর যুক্ত ল্যাপটপের সাথে রয়েছে ৫০০০ টাকার আড়ং এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজ বন্ড। 

এসার এস্পায়ার সিরিজের ল্যাপটপের সাথে নিশ্চিত  পুরষ্কার হিসেবে রয়েছে ২০০০ টাকার আড়ং এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমান টাকার প্রাইজড বন্ড এবং এসার এক্সটেনসা সিরিজের ল্যাপটপের সাথে নিশ্চিত পুরষ্কার হিসেবে রয়েছে স্বপ্ন সুপারশপের ৫০০ টাকার শপিং ভাউচার।

বাংলাদেশে এসার ব্র্যান্ডের অন্যতম পরিবেশক ইউসিসি আজ এক আয়োজনের মাধ্যমে রমজান মাসের এই কনজুমার অফার এর আনুষ্ঠানিক ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর বিজনেস ম্যানেজার (কনজুমার এবং কমার্শিয়াল) সারওয়ার জাহান শোয়েব, বাংলাদেশ এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর চ্যানেল কনসালটেন্ট মোঃ হাসিব জ্যাকি সহ ইউসিসি’র কর্মকর্তারা ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//