Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ভারতের নিউক্লিয়াস সফটওয়্যার এক্সপোর্টস লিমিটেড-এর ট্রানজ্যাকশন ব্যাংকিং এবং সাপ্লাই চেইন ফাইন্যান্স সল্যুশন FinnAxia™-এর সফল বাস্তবায়ন হয়েছে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক লিমিটেড-এ। এরই মাধ্যমে ব্র্যাক ব্যাংক জিতে নিয়েছে আইবিএস ইন্টেলিজেন্স গ্লোবাল ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২। এর অন্যতম সুবিধা‌সমূহ হচ্ছে: 

● দ্রুত গ্রাহক অনবোর্ডিং
● অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন
● থার্ড-পার্টি ইন্টিগ্রেশন সক্ষমতার মাধ্যমে বিস্তৃত এপিআই স্ট্যাক
● আরও উন্নতগ্রাহক অভিজ্ঞতা প্রদান 

অসাধারণ উদ্ভাবনী ট্র্যানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নের জন্য আইবিএস ইন্টেলিজেন্স গ্লোবাল ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২-এ "ট্র্যানজ্যাকশন ব্যাংকিংয়ের সেরা বাস্তবায়ন" পুরস্কার পেয়েছে গ্লোবাল ফাইনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে লেন্ডিং এবং ট্র্যানজ্যাকশন ব্যাংকিং সল্যুশনস-এর নেতৃস্থানীয় সার্ভিস প্রদানকারী সংস্থা নিউক্লিয়াস সফটওয়্যার। 

বৃহস্পতিবার (২৩ মার্চ, ২০২৩) এই পুরস্কার অর্জনের ঘোষণা করা হয়েছে। 

ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিং স্যুইট FinnAxia™ থেকে নিউক্লিয়াস সফটওয়্যার-এর সাপ্লাই চেইন ফাইন্যান্সিং সল্যুশন-এর দ্রুত বাস্তবায়নের জন্য এই পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকদেরকে সিমলেস সমাধান প্রদান করতে ব্যাংকের কৌশল— সাপ্লাই চেইন ফাইন্যান্সিং মার্কেটে প্রবেশকে সহায়তা করতে এই সল্যুশন ডিজাইন করা হয়েছে। ব্র্যাক ব্যাংক-এর এই সল্যুশনের অত্যাধুনিক এন্ড-টু-এন্ড ডিজিটাল ক্ষমতার ফলে দ্রুত গ্রাহকদের অনবোর্ড করার পাশাপাশি ৪ মিনিট ৫২ সেকেন্ডের মধ্যে সেবা দিয়ে দ্রুত কাস্টোমার অ্যাকটিভেশন করা সম্ভব। FinnAxia™ হলো একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কাগজবিহীন সল্যুশন, যা ব্যাংকের সাপ্লাই চেইন ফাইন্যান্স গ্রাহকদের সহজ, সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রদান করছে।

ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “একটি এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময়েই তৃণমূল এসএমই উদ্যোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সচেষ্ট। এই লক্ষ্যের সাথে যুক্ত হয়েছে নিউক্লিয়াস সফটওয়্যার দ্বারা তৈরি আমাদের নতুন সাপ্লাই চেইন ফাইন্যান্স সল্যুশন। এর ফলে এখন আমরা দ্রুত অর্থায়নের মাধ্যমে বাধাহীনভাবে ব্যবসাগুলোকে প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক ল্যান্ডস্কেপের সাথে তাল মিলিয়ে চলতে সহায়তা করতে পারবো। সল্যুশনটি ডিজিটাল টুলের সাহায্যে ফাস্ট ট্র্যাক ফাইন্যান্সিং করবে, যার মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে এসএমই প্রতিষ্ঠানসমূহ। সল্যুশনটি ব্র্যাক ব্যাংক-এ দ্রুত সেবা প্রদান নিশ্চিত করবে এবং দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিধি প্রসারিত করবে। নিউক্লিয়াস সফটওয়্যার-এর সাথে যৌথভাবে এই আন্তর্জাতিক পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। গ্রাহকদের আরো উৎকৃষ্ট সার্ভিস দেওয়ার জন্য আমরা সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করতে থাকবো।”

নিউক্লিয়াস সফটওয়্যার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ ভিস বলেন, “আমরা ব্র্যাক ব্যাংক-এর সাথে কাজ করে এবং ডিজিটাইজেশনে তাদের দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে পেরে সম্মানিত। আর ব্র্যাক ব্যাংক-এর সাথে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মাধ্যমে ট্র্যানজ্যাকশন ব্যাংকিংয়ে অগ্রণী ভূমিকায় আমাদের প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ব্র্যাক ব্যাংককে তাদের ব্যবসার সম্প্রসারণ এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকার নতুন উপায় খুঁজে পেতে সাহায্য করে যাবো।”

ব্র্যাক ব্যাংক সম্পর্কে
ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ হিসেবে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেড বাংলাদেশের দ্রুতবর্ধনশীল ব্যাংকগুলির মধ্যে একটি, যা এসএমই সেগমেন্টের উপর বিশেষ ফোকাস করে। ব্র্যাক ব্যাংক টানা পাঁচ বছর ধরে বাংলাদেশের সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ মুডি’স রেটিং (বর্তমানে Ba3) নিয়ে গর্বিত। এটি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং (বি+) দ্বারা ইস্যুয়ার রেটিং প্রাপ্ত বাংলাদেশের প্রথম এবং একমাত্র ব্যাংক। ১৩ লাখ গ্রাহকের সাথে, ব্যাংকটি ইতিমধ্যেই সবচেয়ে বড় জামানত-মুক্ত এসএমই অর্থদাতা হিসাবে প্রমাণিত হয়েছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস (জিএবিভি)- এর সদস্য ব্র্যাক ব্যাংক সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে ভিজিট করুন: https://www.bracbank.com/en/


নিউক্লিয়াস সফটওয়্যার, ইন্ডিয়া সম্পর্কে:
নিউক্লিয়াস সফ্টওয়্যার এক্সপোর্টস লিমিটেড একটি পাবলিক সফ্টওয়্যার প্রোডাক্ট কোম্পানি (BSE: 531209, NSE: NUCLEUS), যেটি গ্লোবাল ফাইন্যান্সিয়াল লিডারদের লেন্ডিং এবং ট্র্যানজ্যাকশন ব্যাংকিং পণ্য সরবরাহ করে।

নিউক্লিয়াস সফ্টওয়্যার খুচরা এবং কর্পোরেট ঋণ, নগদ ব্যবস্থাপনা, মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ৫০+ দেশে ২০০+ আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমকে সক্ষম করে। এর পণ্যগুলো প্রতিদিন ২৬+ মিলিয়ন লেনদেনের সুবিধা দেয়, ২০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ পরিচালনা করে এবং ৩০০,০০০+ দৈনিক ব্যবহারকারীদের সক্ষম করে। 

সর্বশেষ প্রযুক্তিতে নির্মিত নিউক্লিয়াস সফটওয়্যার-এর ফ্ল্যাগশিপ পণ্য:
∙FinnOneNeoTM: পরবর্তী প্রজন্মের ডিজিটাল লেন্ডিং সল্যুশন, যা উন্নত প্রযুক্তির একটি প্ল্যাটফর্মে নির্মিত।
∙FinnAxiaTM: একটি ইন্টিগ্রেটেড গ্লোবাল ট্র্যানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন, যা বিশ্বব্যাপী বিভিন্ন ব্যাংক ব্যবহার করে থাকে।
∙PaySeTM: বিশ্বের প্রথম অনলাইন ও অফলাইন ডিজিটাল পেমেন্ট সল্যুশন, যা অর্থকে সার্বজনীন করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//