Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Mar 2023 17:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: বিগত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) অপরিবর্তিত রয়েছে। আগের সপ্তাহের মতই সমাপ্ত ডিএসইর পিই রেশিও ১৪.৩৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.০৩ পয়েন্টে, খাদ্য খাতে ২০.৩৭ পয়েন্ট,  জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৯.৪৩ পয়েন্ট, সাধারণ বিমা  খাতে ১৫.৬৮ পয়েন্ট, জীবন বীমা খাতে ৭২.৪৯ পয়েন্ট, আইটি খাতে ৩১.৪১ পয়েন্টে, বিবিধ খাতে ২০.৬০ পয়েন্ট, আর্থিক খাতে ৩৪.৭২ পয়েন্ট, ওষুধ খাতে ১৮.০২ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২১.২০ পয়েন্ট, ট্যানারি খাতে ৫০.৭৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ৪৫.১৫ পয়েন্ট, সিরামিকস খাতে ৪১.৫৫ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩৮.৮৬ পয়েন্ট আর টেলিকমিউনিকেশন খাতে অবস্থান করছে ১৬.৯২ পয়েন্টে।

বিনিয়োগবার্তা/এসএএম//