Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্ক যখন ভেবেছিলেন, টুইটার ব্যবহারকারীরা ব্লু ব্যাজের জন্য অর্থ প্রদান করবেন।

তিন মাস আগে এই পরিষেবাটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টুইটার ব্লু মোবাইল সাবস্ক্রিপশনে মাত্র ১১ মিলিয়ন ডলার আয় হয়েছে।

টেকক্রাঞ্চ-এর একটি রিপোর্ট অনুযায়ী, ব্লু পরিষেবার ‘টেক-আপ’ মোটামুটি অবহেলিত।

টুইটার এখন বিশ্বব্যাপী ভেরিফিকেশনের সঙ্গে তাদের ব্লু পরিষেবাটি উন্মুক্ত করেছে এবং ১ এপ্রিলে লিগেসি চেক মার্কগুলো অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট বিনা সাবস্ক্রিপশনে ব্লু টিক ছিল, সেটি আর থাকবে না। 

এই পদক্ষেপ ভবিষ্যতে টুইটারকে আরো বেশি ডলার আয় করতে সাহায্য করতে পারে বলে আশা করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/এমআর//