Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নিউ মার্কেট এলাকায় উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক-এর পরিচালক মেহেরিয়ার এম হাসান ২২ মার্চ ২০২৩ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল এ স্থানে এই উপশাখাটি অত্যাধুনিক সেবা প্রদানের মাধ্যমে ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে গ্রাহকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

২০২২ সালে ব্র্যাক ব্যাংক সারাদেশে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাল্টি- চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উপশাখা (সাব-ব্রাঞ্চ) যুক্ত করে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স অনুযায়ী ব্র্যাক ব্যাংক উপশাখা কার্যক্রম শুরু করে।

উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড সেবা পাবেন।

এছাড়াও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপে এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা পাওয়া যাবে। তবে উপশাখাগুলোতে বৈদেশিক মুদ্রার সেবা থাকছে না।

আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও দেশব্যাপী উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক মাল্টি- চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী উপশাখা চালু করা হচ্ছে। 

ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদেরকে আর্থিক সেবার আওতায় নিতে আসতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। 

তাই গ্রামীণ ও উপশহর অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। দ্রুত উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক ব্যাংক এই সেগমেন্টে অগ্রগামী অবস্থানে পৌঁছতে চায়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//