Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Mar 2023 00:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে দেয়া চিঠির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, 'অনেকে বলছেন, এটি সরকারের কূটকৌশল, যা ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এটি নির্বাচন কমিশনার কূটকৌশল হতে পারে, সরকারের নয়।

মঙ্গলবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি মন্তব্য করে সিইসি বলেন, 'সংলাপ হয় আনুষ্ঠানিক। কিন্তু আমরা বিএনপিকে আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছি।'

সিইসি বলেন, বিদেশিদের চাপে নয়, কমিশন নিজের তাগিদে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। দলটির পক্ষ থেকে এজেন্ডা ঠিক করে দিলে তা নিয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, কমিশন আশা করে গণমাধ্যম নয়, চিঠি দিয়েই উত্তর জানাবে বিএনপি। সরকারের আজ্ঞাবহ হয়ে কমিশন কোনো কাজ করে না বলেও দাবি করেন হাবিবুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও।

বিনিয়োগবার্তা/এমআর//