Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Mar 2023 19:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৫৮৪) ঢাকা ত্যাগ করেন তিনি।

রাষ্ট্রপতিকে বিদায় জানতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সিঙ্গাপুরে আবদুল হামিদের আট দিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে। রাষ্ট্রপতি ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।