Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: ঊর্ধ্বমুখী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও বেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করছে মিশর। এজন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পর্যটন ও পুরাকীর্তিমন্ত্রী আহমেদ ইসা বলেন, “মিশর ৭০০ ডলারে পাঁচ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে।”

প্রথমবারের মতো পর্যটনে রাজস্ব বাড়াতে একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করেছে উত্তর আফ্রিকার দেশটি।

এছাড়া মিশরের ৩০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল পেতে পারে এমন তালিকা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ দেশে। স্বল্পমেয়াদি ভিসাটি ২৫ ডলার ফি পরিশোধ করে পাওয়া যাবে। চীনা ও ভারতীয় নাগরিকরা এখন এ সুযোগ পেতে পারেন।

বিনিয়োগবার্তা/এএইচএস/টিআর//